July 9, 2026, 3:09 pm

গাজীপুরে সাংবাদিকের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ

Reporter Name
  • আপডেট Thursday, May 8, 2025
  • 123 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরে দুই সাংবাদিকের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। একটি ফেসবুক আইডি থেকে তাদের ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের। বুধবার (৮ মে) টঙ্গী পশ্চিম থানা ও পুবাইল থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগীরা হলেন, টঙ্গী সিটি প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালবেলা টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি মহিন উদ্দিন রিপন ও দৈনিক যুগান্তরের গাজীপুর মহানগর প্রতিনিধি আখতার হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে হেয় করতে একটি কুচক্রী মহল আমাদের ছবির সঙ্গে বিভিন্ন মন্তব্য করে প্রচার করছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানা ও পুবাইল থানা পুলিশ জানায়, উভয় অভিযোগ সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তথ্য প্রমাণ সংগ্রহের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর