July 4, 2026, 7:12 pm

গাজীপুরে শুভ জন্মাষ্টমী উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সাথে বিএনপির মতবিনিময়

Reporter Name
  • আপডেট Saturday, August 16, 2025
  • 92 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে খ্রিস্টান ধর্মীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় সভা করেছেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন। আজ শনিবার সকালে উপজেলার নাগরী ইউনিয়নের কালব রিসোর্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় একে এম ফজলুল হক মিলন বলেন, কালীগঞ্জের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই আমার লক্ষ্য। উন্নয়ন, শান্তি, নিরাপত্তা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবার অংশগ্রহণ অপরিহার্য। খ্রিস্টান সম্প্রদায়সহ সব ধর্ম-বর্ণের মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে আগামী দিনের পরিকল্পনা প্রণয়ন করা হবে।
মতবিনিময় সভায় খ্রিস্টান সম্প্রদায়ের সামাজিক, সাংস্কৃতিক ও পেশাগত উন্নয়নসহ আগামী দিনের কালীগঞ্জ কেমন হওয়া উচিত সে বিষয়ে সরাসরি মতামত তুলে ধরেন উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। এ সময় তারা এলাকার মৌলিক চাহিদা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়ন নিয়ে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।
অপরদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগরীর টঙ্গীতে বর্ণাঢ্য র‌্যালি ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। আজ সকালে টঙ্গী বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে ভক্তরা অংশ নেন।
মন্দির পরিচালনা কমিটির সভাপতি রঞ্জিত কুমার দাসের নেতৃত্বে র‌্যালিতে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক শ্রী অমল চন্দ্র ঘোষ, সাংগঠনিক সম্পাদক রিদয় চন্দ্র বর্মন, কোষাদক্ষ আনন্দ সরকার ও অমল চন্দ্র রায় প্রমুখ।
এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা বলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম আমাদের সকলকে ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ভ্রাতৃত্ব ও মানবকল্যাণ প্রতিষ্ঠিত হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর