July 9, 2026, 11:16 pm

গাজীপুরে রেল দুর্ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

Reporter Name
  • আপডেট Wednesday, December 13, 2023
  • 101 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে ফেলা এবং বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বিএনপি। এই ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীরা ‘মানবতার শত্রু’ বলে অভিহিত করেছে দলটি। আজ বুধবার দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানান।
বিবৃতিতে তিনি বলেন, ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের ৭টি বগি লাইনচ্যুতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। এই ঘটনায় ধিক্কার জানাই ও নিন্দা জানাই। যে বা যারা এ ধরণের অমানবিক ঘটনা ঘটিয়েছে তারা মানবতার শত্রু।
এই ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। বিএনপির পক্ষ থেকে অবিলম্বে ভাওয়াল রেলস্টেশনে ট্রেনের বগিচ্যুতের ঘটনায় জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানাচ্ছি। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনা করছি।
বিবৃতিতে রিজভী বলেন, এই ট্রেন দুর্ঘটনায় দুই-একটি গণমাধ্যম ট্রেনের এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে যা গভীর চক্রান্তমূলক।
এতেই প্রমাণিত হয় এবং জনগণ বিশ্বাস করে যে, সুপরিকল্পিতভাবেই এই ধরণের নাশকতা ঘটানো হয়েছে। এই ঘটনায় উদোর-পিণ্ডি বুধোর ঘাড়ে চাপাতেই দুই-একটি গণমাধ্যম বিরোধী দলগুলোর চলমান গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে ন্যক্কারজনক অপপ্রচার চালাতে শুরু করেছে। ভোররাত চারটার দিকে গাজীপুরের ভাওয়াল রেল স্টেশনের অদূরে বনখড়িয়া এলাকায় দুর্বৃত্তরা জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইন কেটে ফেলায় দুর্ঘটনায় পড়ে মোহনগঞ্জ এক্সপ্রেস। এতে ট্রেনটির ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর