July 23, 2026, 3:28 pm

গাজীপুরে যুবদলের উদ্যোগে মিনিবার নাইট ফুটবল ফাইনাল খেলায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ

Reporter Name
  • আপডেট Monday, October 6, 2025
  • 93 জন দেখেছে

মো: জাফর আলী :: গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) রাতে টঙ্গীর মোক্তার বাড়ি মোড়ে কাঁচা বাজার সংলগ্ন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো মাঠ উৎসবে মুখর হয়ে ওঠে।
টুর্নামেন্টে বিভিন্ন ওয়ার্ডের যুবদল ও স্থানীয় তরুণ ফুটবলপ্রেমীরা অংশ নেয়। দীর্ঘ কয়েকদিন ধরে চলা এই প্রতিযোগিতার মধ্য দিয়ে ফাইনালে মুখোমুখি হয় দুটি শক্তিশালী দল। খেলার শুরু থেকেই দর্শকদের উচ্ছ্বাসে মাঠে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। উভয় দলই আক্রমণ-প্রতি আক্রমণের মাধ্যমে খেলাটি জমিয়ে তোলে। গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তা খেলাকে আরও আকর্ষণীয় করে তোলে। খেলা শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। একইসঙ্গে রানার্সআপ দলের খেলোয়াড়দেরও উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের
যুগ্ম আহ্বায়ক শেখ মুহাম্মদ সুমন। বিশেষ অতিথি ছিলেন টঙ্গীর ৫৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জালাল মাহমুদ নিশাতসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ প্রধান অতিথি শেখ মুহাম্মদ সুমন বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, আর এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করবে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও তারা নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করবেন। স্থানীয় দর্শকরা বলেন, রাতে এমন খেলার আয়োজন মানুষকে আনন্দ দিয়েছে, পাশাপাশি তরুণদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিয়েছে।
খেলা শেষে মাঠ ছেড়ে ফেরার সময়ও দর্শকদের মধ্যে খেলার উত্তেজনা ছিল চোখে পড়ার মতো। অনেকেই বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর