July 9, 2026, 3:56 pm

গাজীপুরে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Monday, September 16, 2024
  • 56 জন দেখেছে

গাজীপুরে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সকালে জেলা প্রশাসন ও ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কায়সার খসরু।
ইসলামিক ফাউন্ডেশন গাজীপুরের উপ-পরিচালক মঞ্জুরুল আলম মজুমদারের সভাপতি আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন। এছাড়া, আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ-গাজীপুর জেলার উদ্যোগে শহরে একটি র‌্যালি করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর