আক্তার হোসেন ডালিঃ গাজীপুর মহানগরে উন্নয়নের অগ্রযাত্রায় এক অনন্য নাম ‘মানবতার বাতিঘর’। অসহায়, হতদরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ইতিবাচক পরিবর্তনের স্রোত বইয়ে দিয়েছে। ঘরহীন মানুষের মাথা গোঁজার ঠিকানা, কর্মসংস্থানের সুযোগ, ক্ষুদ্র ব্যবসায় সহায়তা থেকে শুরু করে বিভিন্ন আর্থিক প্রণোদনা—সবকিছুতেই মানবতার বাতিঘর আজ গাজীপুরবাসীর নির্ভরতার নাম। আর এই উদ্যোগের স্বপ্নদ্রষ্টা, মানবসেবার পথপ্রদর্শক গাজীপুরের জনপ্রিয় জননেতা মোঃ নুরুল ইসলাম দীপু। আজ সেই ধারাবাহিক মানবসেবার আরেকটি উজ্জ্বল অধ্যায় যুক্ত হলো শীলমুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ের বিদায়ী ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবতার বাতিঘরের আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম খান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের হাতে তুলে দেন মূল্যবান শিক্ষাসামগ্রী—যা শুধু উপহার নয়, বরং তাদের ভবিষ্যতের পথচলায় প্রেরণার অমূল্য ক্রেডল। তার উষ্ণ শুভেচ্ছা, দিকনির্দেশনা আর ভালোবাসায় উচ্ছ্বসিত হয়ে ওঠে বিদায়ী শিক্ষার্থীদের ছোট্ট মন। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত যেন ছিল আনন্দ, মানবতা ও ভবিষ্যৎ স্বপ্নবুননের এক অপূর্ব মেলবন্ধন। মানবতার বাতিঘর শুধু একটি সংস্থা নয়—গাজীপুরের মানুষের জীবনে আলো ছড়ানো এক নিরবচ্ছিন্ন মানবিক আন্দোলন।