July 9, 2026, 9:54 am

গাজীপুরে মাদক সেবনের দায়ে ৪ তরুণকে ৭ দিনের কারাদণ্ড

Reporter Name
  • আপডেট Wednesday, April 9, 2025
  • 56 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ তরুণকে ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। গত সোমবার (৭ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, সোমবার গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড দড়িসোম এলাকার শীতলক্ষ্যা নদীর পাশ থেকে ৪ তরুণকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, “গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের পর ৪ মাদক সেবনকারীকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৪টি মামলায় প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৪০০ টাকা জরিমানা ও ৭দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রধান করা হয়। পরে তাদের গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন গাজীপুর জেলা জেলখানায় প্রেরণ করেন।”
এ সময় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মোজাম্মেল হক, উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া ও বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর