স্টাফ রিপোর্টার:: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (১৭ আগস্ট) বিকেলে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মসজিদে নবগঠিত কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগ এ দোয়া আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির আহ্বায়ক মো.আব্দুল হাসিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সানোয়ার ইসলাম হৃদয়, সদস্য সচিব আরিফুর আলম আবিরসহ নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও সদস্যরা। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণ কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
উল্লেখ, গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন স্বাক্ষরিত ৩৯ সদস্য বিশিষ্ট ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।