November 18, 2026, 7:22 am

গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’

Reporter Name
  • আপডেট Tuesday, January 28, 2025
  • 113 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: স্বৈরাচারের শাসনামলে সংগঠিত সব সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তির দাবিতে গাজীপুর আদালত অভিমুখে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি বের করেছেন ছাত্র-শ্রমিক-জনতা। আজ মঙ্গলবার দুপুরে তারা শহরের শিববাড়ি মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল যাত্রা শুরু করেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র বশির আহমেদ অপু, ছাত্রদলের প্রতিনিধি ও আন্দোলনে গুলিবিদ্ধ তিতুমীর কলেজের ছাত্রনেতা নাঈম জমাদ্দার, শ্রমিকনেতা আরমান হোসেন, ইসলামী ছাত্রশিবিরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার সভাপতি আল আমিন সিফাতি, ছাত্র অধিকার পরিষদের ভাওয়াল কলেজ শাখার আহ্বায়ক ফরিদ হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফন্টের মহানগর শাখার সভাপতি হারুন অর রশিদ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর