October 12, 2026, 3:46 pm

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Saturday, September 14, 2024
  • 118 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: আগস্টের বকেয়া বেতনের দাবিত শনিবার গাজীপুর মহানগরের মোগরখাল এলাকায় “টি এন জেট অ্যাপারেলস লিমিটেড” নামের কারখানাটির সামনে বিক্ষোভ করেন শ্রমিকরা। এ সময় হামলা–ভাঙচুরের আশঙ্কায় পার্শ্ববর্তী ‘ইকো কুটিউর লিমিটেড’ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, টি এন জেট অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের আগস্ট মাসের বেতন পরিশোধ করেনি কর্তৃপক্ষ । এ নিয়ে শ্রমিকদের মধ্যে কদিন ধরেই অসন্তোষ চলছিল। বারবার বেতনের দাবি জানানো হলেও মালিকপক্ষ পরিশোধ না করে শুক্রবার কারখানাটি বন্ধ করে দেয়। আজ শনিবার সকালে সেখানে কাজে যোগ দিতে গিয়ে কারখানাটি বন্ধ দেখতে পান শ্রমিকেরা। পরে বিক্ষুব্ধ হয়ে তাঁরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা পাশের ইকো কুটিউর লিমিটেড কারখানায় ইট-পাটকেল ছুড়তে থাকলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।
টি এন জেট কারখানার শ্রমিকেরা অভিযোগ করেন, গত ৭ আগস্ট বেতন পরিশোধের তারিখ ছিল। মালিকপক্ষের সঙ্গে সমঝোতার পর শনিবার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়। কিন্তু শনিবার সকালে কাজে যোগ দিতে গিয়ে কারখানাটি বন্ধ পাওয়া যায়। তাই তাঁরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেছেন।
মো. আনোয়ার হোসেন নামের কারখানার এক শ্রমিক বলেন, ‘প্রতি মাসেই কারখানা মালিক নির্ধারিত সময় আমাদের বেতন দিতে পারেন না। প্রতিমাসেই কোনো না কোনো অজুহাতে বেতন দিতে দেরি করে। আইজ সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ। এখনো বেতন পাই নাই। ঘরভাড়া-সংসার খরচ সব আটকা পড়ে গেছে। তাই বাধ্য হয়েই আমরা আন্দোলনে নামছি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার বলেন, ‘কারখানাটির শ্রমিকদের বেতন পরিশোধের ব্যাপারে গতকাল শুক্রবার রাতেও আমরা মালিকপক্ষের সঙ্গে মিটিং করেছিলাম। যেভাবেই হোক বেতন পরিশোধের অনুরোধ করেছি। কিন্তু তারা তা করেনি। এর মধ্যেই গতকাল কারখানাটি বন্ধ ঘোষণা করার কারণে সকালে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর