July 9, 2026, 6:36 am

গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

Reporter Name
  • আপডেট Friday, September 29, 2023
  • 138 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহীদুল ইসলাম শহীদ এর আয়োজনে উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের রুদ্রপুর এতিমখানা মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। এসময় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত কুরআন খতম ও দোয়া মাহফিলে গাজীপুর জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক শরিফ সিদ্দিকী, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার মোল্লা, আজিজুল হক সিনহা, জেলা যুবদলের আহবায়ক সদস্য জাহাঙ্গীর শিকদার, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, আবুল হোসেন মিলন, শ্রীপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মিনহাজ খান রিপন, ইউসুফ বাবলু, পিরুজালি ইউনিয়ন যুবদলের আহবায়ক জহিরুল ইসলাম, মির্জাপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শরীফুল বাশার সজল, গাজীপুর সদর উপজেলা শ্রমিক দলের লাভলু মিয়া, উপজেলা ছাত্রদলের রিপন কাজীসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর