July 24, 2026, 2:39 pm

গাজীপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, December 6, 2025
  • 171 জন দেখেছে

মোঃ আখতার হোসেন ঢালীঃ গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোপালপুর মদিনা মার্কেটের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর জাতীয়তাবাদী সাইবার দলের সভাপতি মনিরুজ্জামান মামুন। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আরাফ রিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয় বাংলা টিভির সম্পাদক ও প্রকাশক এবং টঙ্গী রিপোর্টার্স ক্লাবের সভাপতি পীরজাদা মোঃ নোয়াব আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি’র যুব দলের নেতা মোহাম্মদ আলী, মোঃ সাইফুল ইসলাম খাঁন, ৪৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গাজী মহসিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির নেতা মোঃ শাহীন, টঙ্গী পূর্ব থানার প্রভাবশালী নেতা মোঃ ফরিদুল আজিজ স্বপনসহ গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা ধরে রাখার আহ্বান জানানো হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর