July 21, 2026, 10:02 pm

গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Reporter Name
  • আপডেট Tuesday, July 21, 2026
  • 19 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের পূবাইলের খিলগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকার বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ মঙ্গলবার রাত ২টার দিকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৭৩) বছর। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর একান্ত সচিব আবুবকর সরকার-এর বাবা। আজ বিকাল ৩টায় বিদ্যালয়ের মাঠে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহরিয়ার নজির-এর নেতৃত্বে মরহুমকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে পূবাইলের খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আবদুর রউফ সরকারের মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর