July 8, 2026, 4:49 pm

গাজীপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে তাঁতীদলের র‌্যালী

Reporter Name
  • আপডেট Friday, November 7, 2025
  • 175 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক ::- গাজীপুরে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার গাজীপুর মহানগর তাঁতীদলের উদ্যোগে একটি র‌্যালী বের করা করেছে। দিবসটি পালন উপলক্ষে গাজীপুর মহানগর তাঁতীদল বিকালে শহরের রাজবাড়ী সড়কের জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালী বের করে। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গাজীপুর মহান তাঁতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারীর নেতৃত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক তাজউদ্দিন তাজুসহ তাঁতীদলের অসংখ্য নেতাকর্মী। এ সময় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব ঘটেছিল ৭ নভেম্বর। এই বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। জাতীয়তাবাদের আদর্শে তিনি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করেছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর