July 4, 2026, 7:12 pm

গাজীপুরে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকারের উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল

Reporter Name
  • আপডেট Saturday, August 16, 2025
  • 130 জন দেখেছে

মোঃ জাফর আলীঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট ) বিকালে বিএনপি নেতা সালাহউদ্দিন সরকারের বাসভবনে এ আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি এবং গাজীপুর ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব সালাহউদ্দিন সরকার।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সভাপতি সরাফত হোসেন,সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন বসু,টঙ্গী পশ্চিম থানা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ মুহাম্মদ আলেক, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন দেওয়ান, গাজীপুর মহানগর শ্রমিক দলের সদস্য সচিব মোমিনুর রহমান
মোমেন,গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আলী,বিএনপি নেতা গাজী সালাউদ্দিন, ৫৭ নং ওয়ার্ড বিএনপি নেতা বি.এম শামীম, যুবদল নেতা অভি দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তার সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

দেশনেত্রীর শারীরিক সুস্থতা, দীর্ঘ জীবন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিতদের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর