July 9, 2026, 11:13 am

গাজীপুরে বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, June 14, 2025
  • 81 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, টঙ্গী :: বিএনপি’র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর মহানগর যুবদলের উদ্যোগে এ লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে মহানগরের ২৭ নং ওয়ার্ডের সাধারণ জনগণের কাছে এ বার্তা পোঁছে দেন গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু।
এ সময় গাজীপুর মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদ হাসান রাজু বলেন, দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসক যখন দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, বাংলাদেশকে গুম-খুন আর লুটের রাজ্যে পরিণত করেছিল তখন ২০২৩ সালের ১৩ জুলাইয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩১ দফা ঘোষণা করেন-যেখানে গণতন্ত্র ফিরে পাবে তার হারানো কণ্ঠ, আর নাগরিকগণ ফিরে পাবে রাষ্ট্রে তার আত্মমর্যাদা।
বিএনপি’র ৩১ দফা বাংলাদেশে একটি রাজনৈতিক ঘোষণা নয় বরং এটি এক জাতির আকাঙ্ক্ষার ভাষা। যেখানে আছে ন্যায়বিচারের কথা, প্রশাসনের জবাবদিহিতা, সংবাদমাধ্যমের স্বাধীনতা, আর মানবাধিকারের প্রতি অঙ্গীকার। বিচার বিভাগ হবে স্বাধীন, নির্বাচন হবে স্বচ্ছ আর রাষ্ট্র হবে সবার জন্য সমান। এ দফাগুলোতে আছে কৃষক, শ্রমিক, সংখ্যালঘু, নারী ও শিশুদের স্বপ্ন-যারা প্রান্তিক হয়েও রাষ্ট্রের প্রাণ। দুর্নীতির নাগপাশ ছিন্ন করে, এক ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার ডাক যেন প্রতিটি শব্দে বাজে। লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েত ও ওয়ার্ড বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর