July 9, 2026, 1:44 pm

গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক রফিকুল ইসলাম গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, November 24, 2023
  • 131 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে (৫৭) গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা তাকে গ্রেপ্তার করে। গাজীপুরের র‍্যাব-১ এর মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গাজীপুর জেলার শ্রীপুরে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরক মামলার প্রধান আসামি তিনি। জেলার ধীরাশ্রম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, রফিকুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর