July 9, 2026, 1:38 pm

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলেসহ ৩জন নিহত

Reporter Name
  • আপডেট Tuesday, June 17, 2025
  • 81 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় বাস-সিএনজির সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সূর্য নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন-কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার আনোয়ারপুর কাজলা গ্রামের তানভীরের স্ত্রী রতনা আক্তার (৩২) ও তার ছেলে সায়ান (৪) এবং একই জেলার ইটনা থানার কিষ্টুপুর গ্রামের আবুল কালামের ছেলে তৗফিদুল ইসলাম (১৪)। তারা সবাই সিএনজির যাত্রী। এদিকে আহত তিনজনের মধ্যে একজন সিএনজি চালক, অপর দুজন যাত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজিটি কাপাসিয়ার নারায়ণপুর পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন এবং ঢাকায় নেয়ার পথে একজনের মৃত্যু হয়।
কাপাসিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বাসসকে বলেন, বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন ও পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। বাসচালককে আটক করা যায়নি। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর