May 31, 2026, 6:11 pm

গাজীপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

Reporter Name
  • আপডেট Sunday, March 17, 2024
  • 126 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ রোববার আলোচনা সভা ‘শিশুর মননে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোমানা আলী এম.পি, মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব কাজী শফিকুল আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জনাব আবু তোরাব মোঃ শামসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম. এ বারী ও জনাব মুকুল কুমার মল্লিক প্রমুখ।
এরপূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় উপাচার্য, জেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে জেলা প্রশাসক মহোদয়, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, পুলিশ সুপার, মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি আনন্দ র‌্যালী বের করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জাতির পিতার জন্ম ও বর্ণাঢ্য জীবন নিয়ে আলোকপাত করেন। শিশুদের প্রতি বঙ্গবন্ধুর যে মায়া, যে আকুলতা তা বর্ণনা করেন। কিভাবে টুঙ্গিপাড়ার প্রত্যন্ত অঞ্চলের খোকা ধীরে ধীরে হয়ে উঠেন বঙ্গবন্ধু, জাতির পিতা আর স্বাধীনতার স্থপতি তা তাদের বক্তব্যে উঠে আসে।
আলোচনা শেষে গাজীপুর জেলার শিশুদের লিখিত কবিতা ও চিত্রাঙ্কন নিয়ে জেলা প্রশাসন, গাজীপুর কর্তৃক প্রকাশিত ‘শিশুর মননে বঙ্গবন্ধু’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি কর্তৃক একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর