July 9, 2026, 4:35 pm

গাজীপুরে ফু-ওয়াং ফুডস্ শ্রমিকদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট Sunday, April 20, 2025
  • 68 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলার হোতাপাড়ায় ফু-ওয়াং ফুডস লিমিটেড কারখানার পরিচালকের বিরুদ্ধে শ্রমিকের প্রভিডেন্ট ফান্ডের কোটি টাকা আত্মসাৎ ও বেতন-বোনাস না দেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটির শ্রমিকরা। আজ রোববার (২০ এপ্রিল) দুপুর ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে কারখানার প্রধান ফটকের সামনে কয়েকশো শ্রমিক ওই কর্মসূচিতে অংশ নেন।
এসময় মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির পরিচালক মিয়া মামুন দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও গত দুই মাসের বেতন এবং ঈদুল ফিতরের পূর্বে ঘোষিত বোনাস এখনো পরিশোধ করা হয়নি। তারা আরও বলেন, বেতন না পেয়ে আমরা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। উপরন্তু মালিকপক্ষ নানা অজুহাতে সময় ক্ষেপণ করছে।
শ্রমিকদের অভিযোগ, শুধু বেতন-বোনাস নয়, কারখানার ভেতরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছে। সঠিক সময়ে ওভারটাইমের অর্থ পরিশোধ না করাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাদের। মানববন্ধনে শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ, অনিয়ম-দুর্নীতির তদন্ত এবং মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার (জিএম) আমীর হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ আমারও বেতন পরিশোধ করেনি। আমি তিনমাস পূর্বে যোগদান করেছি,গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর