স্টাফ রিপোর্টার, গাজীপুর:: আর-রহমান আস্-সুন্নাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)-এর স্মরণে এবং গণ কবরস্থান স্থাপন উপলক্ষে ওয়াজ মাহফিল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ৪২নং ওয়ার্ড পূবাইল এলাকায় এই ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ওয়াজ মাহফিল ও গণকবরস্থান স্থাপন অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, ফুরফুরা শরীফের গদ্দীনশীন পীর, শাইখুল হাদীস আল্লামা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কুরাইশী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, শায়খ উসামা খন্দকার, চেয়ারম্যান, আস-সুন্নাহ ট্রাস্ট, ঝিনাইদহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন শিকদার (বকুল), সভাপতি, পূবাইল থানা বিএনপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ মামুনুর রহমান (রানা), ওসি, ইনটেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়াটার, উত্তর, ঢাকা। এছাড়া উপস্থিত ছিলেন, আলহাজ্ব মোঃ রোমান হোসাইন, সাংবাদিক সংগঠক ও মানবাধিকার কর্মী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব জাকির হোসেন সরকার, সিনিয়র যুগ্ম-সম্পাদক, পূবাইল থানা বিএনপি।
বয়ান পেশ করেন- হাফেজ মাওলানা ইমাম উদ্দিন নূরী (মাগুরা)। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা মুফতি মাহাদী হাসান সিরাজী ও হাফেজ মাওলানা মুফতি আজহারুল ইসলাম রব্বানী।
প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, আরিফ হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক, পূবাইল থানা বিএনপি, আলহাজ্ব মোঃ মনসুর আলী, যুগ্ম-সম্পাদক, পূবাইল থানা বিএনপি, আলমগীর সরকার, ইমাম ও খতিব, চেয়ারম্যানবাড়ী জামে মসজিদ, আশুলিয়া, ঢাকা, ওবায়েদুল্লাহ সরকার, সিনিয়র সহ-সভাপতি, ৪২ নং ওয়ার্ড বিএনপি, আব্দুস সাত্তার মোল্লা, যুগ্ম আহ্বায়ক, পূবাইল মেট্রো থানা যুবদল ও সভাপতি, ৪২ নং ওয়ার্ড যুবদল, জুলফিকার ওলিউল্ল্যাহ, তদন্ত কর্মকর্তা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ ও ম্যানেজিং ডিরেক্টর, পিডি পাওয়ার গ্রুপ। মাহফিল পরিচালনা করেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুর রশিদ ও মোঃ ইসমাইল কাজী। সার্বিক সহযোগিতায় ছিলেন, মোঃ মোশারফ হোসেন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: আর-রহমান আস্-সুন্নাহ ফাউন্ডেশন, মোঃ রমজান আলী সরকার জেনারেল সেক্রেটারি আর-রহমান আস্-সুন্নাহ ফাউন্ডেশন, আনোয়ারুল ইসলাম কোষাধ্যক্ষ: আর-রহমান আস্-সুন্নাহ ফাউন্ডেশন।