July 4, 2026, 9:13 am

গাজীপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ নিহত ৩

Reporter Name
  • আপডেট Wednesday, February 5, 2025
  • 59 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে সবজিবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ বুধবার সকালে জয়দেবপুর-ইটাখোলা সড়কের নোয়াপাড়া মৈশাইর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, নরসিংদী থেকে শসা বোঝাই করে একটি পিকআপ জয়দেবপুরের দিকে যাচ্ছিল। কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া মৈশাইর এলাকায় পৌঁছালে অটোরিকশাকে পাশ কাটানোর সময় পিকআপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পানিতে পড়ে যায়। এ সময় পিকআপের চালকসহ তিনজন ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, সবজিবাহী একটি পিকআপ খাদে পড়ে গেলে তিনজন পানির নিচে আটকে পড়েন। সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজন চালক। একজন চালকের সহযোগী এবং একজন সবজি ব্যবসায়ী হবে বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তিদের পরিচয় উদ্ধার করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর