August 23, 2026, 8:15 pm

গাজীপুরে নেতাকর্মীদের ঐক্যের আহ্বান জানালেন ফরিদুল আজিজ স্বপন

Reporter Name
  • আপডেট Sunday, November 30, 2025
  • 201 জন দেখেছে

মো: আক্তার হোসেন ডালি:: গাজীপুর  মহানগরীর টঙ্গী পূর্ব থানার প্রভাবশালী নেতা তরুণ সমাজসেবক ফরিদুল আজিজ স্বপন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদী বিএনপি’র নেতাকর্মীদের প্রতি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি বলেন, দলের এই কঠিন ও দুঃসময়ে গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতৃবৃন্দকে সম্পূর্ণ ঐক্যবদ্ধ থাকতে হবে। গত শুক্রবার এক মতবিনিময়কালে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “কোনো প্রকার বিভ্রান্তিকর গুজব, অপপ্রচার বা উসকানিতে কান না দিয়ে পরিস্থিতি শান্ত রাখা এখন অত্যন্ত জরুরি। দলের স্বার্থে সবাইকে শৃঙ্খলার সঙ্গে ভূমিকা রাখতে হবে।” এ সময় ফরিদুল আজিজ স্বপন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি—আল্লাহ পাক রব্বুল আলামীন যেন আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরিয়ে দেন।” নেতাকর্মীদের প্রতি এ আহ্বানকে গাজীপুর মহানগরজুড়ে ইতিবাচকভাবে গ্রহণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি বিশ্বাস করেন, ঐক্য ও সতর্কতা বজায় রাখলে যে কোনও প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে বিএনপি নেতাকর্মীরা সফল হবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর