July 29, 2026, 10:51 am

গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

Reporter Name
  • আপডেট Wednesday, July 29, 2026
  • 12 জন দেখেছে

শেখ কামরুল হাসান সাহা:: গাজীপুর মহানগরীর টঙ্গীর সাতাইশ এলাকায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিলের ঘটনায় ১২ জনকে শনাক্ত ও প্রায় ৪০ জনকে অজ্ঞাতনামা উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার টঙ্গী পশ্চিম থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেন। এসআই মনোহর আলী বাদী হয়ে সন্ত্রাস দমন আইনে এই মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে- টঙ্গী পূর্ব থানার শালিকচূড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আজিজুল ইসলাম (৪৩), মাছিমপুর এলাকার নুরুল ইসলামের ছেলে জসিম উদ্দিন (৩২), পূবাইলের রবীন্দ্র কুমার দাসের ছেলে জীবন কুমার দাস (৩৫), বড় দেওড়ার সামসুদ্দিনের ছেলে খলিলুর রহমান (৫০) ও সাতাইশ এলাকার হাকিম আলীর ছেলে নিয়ামুল হাসান নাহিদ (১৮)।
এই মামলায় অপর আসামিরা হচ্ছেন- মো. আলাউদ্দিন সিপাই (৩৫), পঙ্কজ, নাজমুল, নামিম বাবু, নিয়ামুল হাসান নাহিদ, আশরাফুল ইসলাম, শ্রাবন বেপারী, তানজীম আহমেদ তামিম, সাইফুল ইসলাম সজিব, শিশির আহমেদ অনিক, জীবন কুমার লালসহ অজ্ঞাতপরিচয়ের ৩০ থেকে ৪০ জন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ভোর ৫টা ৪০ মিনিটে টহল ডিউটি করার সময় টঙ্গীর সাতাইশ বাগান বাড়ি রোডে মায়ের দোয়া রিয়েল এস্টেট সংলগ্ন হযরত শাহজালাল রোডের মাথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, সেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। গাছা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ গাজীপুর মহানগর শাখার ব্যানারে অনুষ্ঠিত মিছিলে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ বিভিন্ন ধরণের স্লোগান দেওয়া হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ৫ আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর