July 4, 2026, 5:22 am

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাককর্মীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Wednesday, October 30, 2024
  • 71 জন দেখেছে

গাজীপুরের টঙ্গী মাছিমপুর এলাকায় ফায়ার স্টেশনের সামনে মঙ্গলবার রাতে একদল ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো: জাফর উল্লাহ (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি একজন পোশাককর্মী ছিলেন। তিনি ফেনী সদরের করোচিয়া গ্রামের করিম উল্লাহ’র ছেলে। এসময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে।
জানা যায়, নিহত জাফরউল্লাহ ঢাকার সবুজবাগে পরিবারের সাথে বসবাস করেন। মঙ্গলবার রাত ১১টায় বাসযোগে টঙ্গী ফায়ার স্টেশনের সামনে নামেন। পরে একদল ছিনতাইকারী তাঁর পথ রোধ করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে উপর্যুপরি ছুরিকাঘাত করে।
এসময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ছিনতাইকারী সজিব ও শাহীনকে আটক করে গণধোলাই দেয়। পরে আহত জাফরউল্লাহকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।
এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর