July 9, 2026, 3:08 pm

গাজীপুরে নাগরিক ঐক্যের ব্যানারে অস্ত্রসহ বিক্ষোভ মিছিল, দুজন আটক

Reporter Name
  • আপডেট Thursday, May 8, 2025
  • 71 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলার মির্জাপুর বাজার এলাকায় নাগরিক ঐক্য পার্টির ব্যানারে লাঠি, চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রসহ একটি বিক্ষোভ মিছিল করেছেন দলের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টার দিকে মির্জাপুর বাজারের আঞ্চলিক সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে, বাজারের বর্তমান অঘোষিত কমিটির ইজারাদার মোবারক হোসেন মুসুল্লি ও মগবুল মুসুল্লির বিরুদ্ধে এই মিছিলের অভিযোগ করা হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পূর্বের বাজার কমিটির সদস্য আব্দুল গণির (৫২) উসকানিতে মিছিলটি আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন রাশিদুল ইসলাম ওরফে রানা (২৮), নাইম (২৭) ও ফরহাদ (২৫)। তারা দুটি মিনি বাস ও দুটি অ্যাম্বুলেন্সে করে প্রায় একশ জনকে নিয়ে বাজার এলাকায় প্রবেশ করেন। মিছিলকারীদের হাতে ছিল লাঠি, চাইনিজ কুড়াল ও অন্যান্য দেশীয় অস্ত্র।
এ ঘটনায় বাজার ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন মিছিলকারীদের প্রতিরোধ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে স্থানীয়রা একটি অ্যাম্বুলেন্সসহ নাইম ও ফরহাদকে আটক করেন এবং নাগরিক ঐক্য পার্টির ব্যানার ও লাঠি জব্দ করেন। পরে খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে আটক দুজনকে হেফাজতে নেয়। ঘটনার পরপরই বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
জয়দেবপুর থানার ওসি আবদুল হালিম বলেন, দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় একটি অ্যাম্বুলেন্সসহ দুজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি এবং তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর