July 9, 2026, 3:58 pm

গাজীপুরে দুই আসনের মনোনয়নপত্র জমা দিলেন এড. মো. জাহাঙ্গীর আলম

Reporter Name
  • আপডেট Wednesday, November 22, 2023
  • 126 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর-১ ও গাজীপুর-২ এই দুই আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। আজ বুধবার (২২ নভেম্বর) গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন জাহাঙ্গীর আলম।
জানা গেছে, গতকাল শেষ মুহূর্তে জাহাঙ্গীর আলমের পক্ষে গাজীপুরের ওই দুই আসনের জন্য নৌকা প্রতীকের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
জাহাঙ্গীর আলম ছাড়াও গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম।
এদিকে, গাজীপুর-১ (গাজীপুর সদরের বাসন-কোনাবাড়ি- কাশিমপুর ও কালিয়াকৈর) আসনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর