May 19, 2026, 12:25 am

গাজীপুরে ডিবি পুলিশ পরিচয়ে প্রাণ-আরএফএলের ৫৫ লাখ টাকা ছিনতাই

Reporter Name
  • আপডেট Tuesday, January 14, 2025
  • 71 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের রাজেন্দ্রপুরে ডিবি পুলিশ পরিচয়ে মাইক্রোবাস থামিয়ে প্রাণ-আরএফএল কারখানার ৫৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। এ ঘটনায় কারখানার কর্মকর্তা মো. হেলাল উদ্দিন আহত হয়েছেন।  সোমবার গাজীপুর মহানগরীর সদর থানার সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বিকেবাড়িতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ডিপো থেকে ৫৫ লাখ ৪০ হাজার টাকা বস্তায় ভরে একটি মাইক্রোবাসে করে ঢাকার বাড্ডা এলাকার প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে যাচ্ছিলেন কারখানার ক্রেডিট রিয়ালাইজেশন কর্মকর্তা মো. হেলাল উদ্দিন (৫৬)।
রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছলে ডিবি পুলিশের পোশাক পরা দুই ব্যক্তি মাইক্রোবাস থামানোর সিগন্যাল দেয়। এ সময় তাদের সঙ্গে সাদা পোশাকে আরো আট থেকে ১০ জন ছিল।
চালক মুজিবুর রহমান গাড়ি থামালে ডিবি পুলিশ পরিচয়ধারী ব্যক্তিরা গাড়িতে জাল টাকা রয়েছে এবং চালক মুজিবুর রহমান ও হেলাল উদ্দিনের নামে একাধিক মামলা রয়েছে জানিয়ে মারধর শুরু করে। পুলিশবেশী ছিনতাইকারীরা মাইক্রোবাসটির চাবি ছিনিয়ে নেয়।
মুজিবুর রহমান চিত্কার দিলে ডিবি পুলিশ পরিচয়ধারী ব্যক্তিরা তাঁদের বেধড়ক মারধর করে টেনেহিঁচড়ে মাইক্রোবাসে তুলে চোখমুখ বেঁধে ফেলে এবং হাতকড়া পরিয়ে দেয়। বিকেল সোয়া ৩টার দিকে তাঁদের নগরীর বাসন থানার কড্ডা ব্রিজের কাছে ফেলে রেখে ছিনতাইকারীরা টাকার বস্তা নিয়ে অন্য একটি গাড়িতে করে চলে যায়। তাঁদের চিত্কারে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। আহত হেলাল উদ্দিনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গাজীপুর সদর থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান জানান, ভুক্তভোগীদের নিয়ে ঘটনাস্থলে পুলিশ তদন্ত শুরু করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর