August 24, 2026, 5:02 am

গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেফতার

Reporter Name
  • আপডেট Tuesday, November 11, 2025
  • 103 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদ্য উদ্বোধিত হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই দুর্ধর্ষ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের সময় সদর থানাধীন হাতিয়াব সাকিনস্থ ময়লারটেকের পূর্ব পাশের বনের ভিতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গাজীপুর মেট্রো পুলিশের ডিসি (অপরাধ-উত্তর) রবিউল হাসান জানান, হাতিয়াব পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ কাউছার মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ এলাকায় ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ওই এলাকার বনের ভেতর কাঁচা রাস্তার পাশে কয়েকজন দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—গাজীপুর মহানগরের ভাওরাইদ গ্রামের মোঃ আব্দুল জব্বার হোসেনের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩১), একই গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে মাজহারুল ইসলাম (২৫), হাতিয়াব খিলপাড়া গ্রামের মোঃ আনছার আলীর ছেলে আব্দুর রাশেদ (২৫) এবং হাতিয়াব গ্রামের মোহাম্মদ আবুল কালামের ছেলে সাব্বির আহমেদ (২২)।
অভিযান চলাকালে তাদের নিকট থেকে একটি ছুরি ও একটি ছেন (দা) উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন গ্রেফতারকৃতদের পরিচয় শনাক্ত করে নিশ্চিত করেছেন যে তারা এলাকায় চিহ্নিত ডাকাত চক্রের সদস্য। এদের মধ্যে আসাদুল ইসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ও ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মোঃ জাহিদুল ইসলাম, বিপিএম-সেবা হাতিয়াব পুলিশ ক্যাম্পের উদ্বোধন করেন। উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই সফল এ অভিযানের মাধ্যমে চার ডাকাত গ্রেফতারে স্থানীয় জনগণের মধ্যে সন্তুষ্টি ও আস্থা ফিরে এসেছে। স্থানীয়রা পুলিশকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের অভিযানে সামাজিকভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর