July 9, 2026, 1:56 pm

গাজীপুরে ট্রাকচাপায় শ্রমিক নিহত মহাসড়ক অবরোধ

Reporter Name
  • আপডেট Tuesday, May 6, 2025
  • 63 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় ইন্টারলুপ বিডি লিমিটেডের এক নারী শ্রমিককে অজ্ঞাতনামা একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর সকাল সাড়ে আটটার দিকে সহকর্মী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয়েছে যাত্রী, চালক ও পথচারীদের।
গাজীপুরে মহানগর ট্রাফিক পুলিশের উপকমিশনার এস এম আশরাফুল আলম বলেন, সকালে ট্রাকচাপায় এক নারী শ্রমিক নিহতের জেরে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পুলিশ, সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর