স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সংগঠনের জেলা ও মহানগরী সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে ৩ দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) শফিপুরে অবস্থিত স্থানীয় একটি হলে শুরু হওয়া এ শিক্ষাশিবির আজ শনিবার শেষ হচ্ছে।
শুক্রবার ১৭ জুলাই সকালে শিক্ষাশিবিরের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি সাংগঠনিক বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুমের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আবদুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানি ও ড. মাওলানা ছামিউল হক ফারুকি এবং গাজীপুর মহানগরী আমির অধ্যাপক মুহাম্মাদ জামাল উদ্দিনসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।