August 25, 2026, 8:47 am

গাজীপুরে জামায়াতের বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Monday, December 16, 2024
  • 125 জন দেখেছে

মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের উদ্যোগে বিশাল বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার র‌্যালিটি মহানগরের শিববাড়ি মোড় এলাকা থেকে শুরু করে জয়দেবপুর বাজার ও প্রেসক্লাব, মহিলা কলেজ হয়ে জেলা প্রশাসকের কার্যালয় সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মির্জা ফখরুলের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেলমির্জা ফখরুলের সর্বশেষ অবস্থা সম্পর্কে যা জানা গেল
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমির মো. খায়রুল হাসান। শিবিরের সাবেক সভাপতি ও গাজীপুর সদর মেট্রো থানা জামায়াতের আমীর সালাহ উদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও মহানগর জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট সাদেকুজ্জামান খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর জামায়াতের নায়েবে আমির মো. হোসেন আলী, মহানগরের সহকারি সেক্রেটারি আজহারুল ইসলাম মোল্লা, মহানগর নায়েবে আমীর আবজাল হোসাইন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর