July 9, 2026, 2:47 am

গাজীপুরে জমি নিয়ে বিরোধে প্রাণ গেলো ১ ব্যক্তির

Reporter Name
  • আপডেট Tuesday, October 14, 2025
  • 83 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে জমি সংক্রান্ত বিষয়ে পারিবারিক দ্বন্দ্বে খায়রুল ইসলাম (৪০) নামের একজনের মৃত্যু হয়েছে । তিনি গাজীপুর মহানগরের ২৯ নং ওয়ার্ডের আদাবৈ গ্রামের মৃত মোস্তফার ছেলে। গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের আদাবৈ এলাকায় মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, কিছুদিন আগে খায়রুল তার মা ও বোনের অংশের জমি বিক্রি করে দেন। মঙ্গলবার সকালে সেই জমির সীমানা নির্ধারণ করতে গেলে তার বোন খাদিজা বেগম ও ভগ্নিপতি একই এলাকার সিদ্দিকের ছেলে লাইজুদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাধা দেন। এতে খায়রুল ক্ষিপ্ত হয়ে বোন ও ভগ্নিপতির ওপর হামলার করে। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা খাইরুলকে প্রতিরোধে এগিয়ে আসে। ধস্তাধস্তির এক পর্যায়ে খায়রুল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে সদর মেট্রো থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মেট্রো থানার অফিসার ইনচার্জ (ওসি), মো. মেহদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নিয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর