June 2, 2026, 9:09 am

গাজীপুরে চুরি হওয়া অর্ধশতাধিক মোবাইল মালিককে ফিরিয়ে দিলো পুলিশ

Reporter Name
  • আপডেট Thursday, March 12, 2026
  • 84 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে পুলিশের বিশেষ অভিযানে হারানো ও চুরি হওয়া ৫৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে যাচাই-বাছাই শেষে এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। বুধবার (১১ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদারের দিক-নির্দেশনায় জিএমপির এলআইসি (LIC) শাখা আধুনিক প্রযুক্তির সহায়তায় এসব হারানো মোবাইল ফোন উদ্ধার করে। এসময় উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ বেলায়েত হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ) মো. জাহিদ হাসান ভূঞাসহ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, সম্প্রতি বিভিন্ন সময়ে হারানো ও চুরি হওয়া মোবাইল ফোনের বিষয়ে সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর এলআইসি শাখা প্রযুক্তিগত অনুসন্ধান ও বিশেষ তৎপরতা চালায়। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের শনাক্ত করে তাদের হাতে মোবাইল ফোনগুলো ফিরিয়ে দেওয়া হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর