October 9, 2026, 6:59 am

গাজীপুরে গার্মেন্টস শ্রমিক হত্যার বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Friday, July 4, 2025
  • 108 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গাজীপুরের কোনাবাড়িতে গার্মেন্টস কারখানায় বিদ্যুৎ শ্রমিক হৃদয় হত্যার বিচার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শুক্রবার সকালে জেলার হোসেনপুরের গোবিন্দপুর চৌরাস্তায় বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন বিভিন্ন দাবি সংবলিত পোস্টার নিয়ে মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মো. আলাল মিয়া ও সাধারণ সম্পাদক এবায়দুল ইসলাম।
বক্তারা বলেন, গাজীপুরের কোনাবাড়ি এলাকার গ্রিনল্যান্ড গার্মেন্টস কারখানার বিদ্যুৎ শ্রমিক হৃদয় শ্রমিকদের অধিকার ও সমস্যা নিয়ে কথা বলতেন, আন্দোলন করতেন। মালিক পক্ষ তার ওপর ক্ষিপ্ত ছিল। এর জের হিসেবেই গত ২৮ জুন ভোরে হৃদয়কে মালিক পক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে। এর পরই শ্রমিক অসন্তোষ থেকে নিজেদের রক্ষা করতে মালিকপক্ষ কারখানা বন্ধ করে দেয়। বক্তারা সিসি ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন। সেইসঙ্গে উপযোগী কর্ম পরিবেশ ও সব শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর