July 9, 2026, 5:05 pm

গাজীপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট Saturday, March 23, 2024
  • 119 জন দেখেছে

মো: জাফর আলী :: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গাজীপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) গাজীপুর মহানগরীর গাছা থানা বিএনপির উদ্যোগে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।
দোয়া-ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেছেন, দেশ ও জনগণ ধ্বংস হলেও জালিম সরকারের কিছু যায়-আসে না। তাদের প্রয়োজন শুধু ক্ষমতা। ক্ষমতার জন্য তারা দেশ ও জনগণের স্বার্থ জলাঞ্জলি দিতেও কুণ্ঠাবোধ করে না।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেন, মুক্তিযুদ্ধে গাছা অঞ্চলের মানুষের বিশেষ ভূমিকা ছিল। জালিম সরকার পতনেও তারা বিশেষ ভূমিকা রাখবেন।
মহানগর বিএনপির সভাপতি মো: শওকত হোসেন সরকার বলেন, গেল ডামি নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি ছিল আওয়ামী লীগই। এখন সরকারী দল ও বিরোধী দলে তারাই। দেশের অস্তিত্ব বিপন্ন করতেই ভোটের নাটক সাজিয়ে এই সরকার বারবার জোরপূর্বক ক্ষমতায় আরোহন করছে।
গাছা থানা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকির উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সদস্য সচিব ভিপি আসাদুজ্জামান নূর, বিএনপি নেতা এ কে এম সিরাজুল ইসলাম, আবুল হাসেম ও মঞ্জুর হোসেন প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর