October 10, 2026, 6:24 pm

গাজীপুরে কাঁচাবাজারে অগ্নিকান্ডে ১৬ দোকান পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট Monday, July 7, 2025
  • 102 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে একটি কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে প্রায় ১৬টি দোকানসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে ১৬টি দোকানের প্রায় দুই কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ব্যবসায়ীরা দাবী করেন।
কোনাবাড়ি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাইফুল ইসলাম বলেন, ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ি এলাকায় কাঁচাবাজারে আগুন লাগে। মুহুর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কোনাবাড়ি ও আশপাশের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ১৬টি দোকান ও মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। তবে ব্যবসায়িদের দাবি এতে প্রায় দুই কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর