July 9, 2026, 11:22 am

গাজীপুরে আনন্দ টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Sunday, May 4, 2025
  • 95 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের পূবাইল এলাকার ভুয়া মুক্তিযোদ্ধা আব্দুর রউফ সরকারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি সাংবাদিক শাকিলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪মে) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সাংবাদিকরা এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন মানববন্ধন কর্মসূচি থেকে। তারা এই ঘটনাকে মুক্ত গণমাধ্যম, স্বাধীন মত প্রকাশ এবং সত্য বস্তুনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন বলে মতামত উঠে আসে।
মানববন্ধনে সাংবাদিকরা বলেন, সাংবাদিক শাকিল একজন পেশাদার ও সাহসী কলম সৈনিক। সম্প্রতি তিনি পূবাইল-সহ গাজীপুর অঞ্চলের বিভিন্ন অপরাধ, অনিয়ম ও দুর্নীতির চিত্র তার অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরেছেন। জনস্বার্থে প্রকাশিত এই তথ্যনির্ভর প্রতিবেদনগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।  অপরাধের বিরুদ্ধে তার লেখা ও প্রকাশিত প্রতিবেদন এখন চক্রান্তকারীদের প্রধান লক্ষ্যে (টার্গেট) পরিণত হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা ও শাকিলের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের জোর দাবি জানান। মানববন্ধনে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর