মোঃ সাদেক হোসেন খান :: গাজীপুরে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা বুধবার অনুষ্ঠিত হয়। শান্তি শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামসুন্নাহার ভুঁইয়া, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতা উল্লাহ মন্ডল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
জাহিদ আহসান রাসেল বলেন- বিএনপি পদযাত্রার নামে আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কিন্তু উন্নয়নের স্বার্থে দেশের জনগণ জ্বালাও পোড়াও রাজনীতি বরদাস্ত করবে না, জ্বালাও পোড়াও কারীদের কঠোর হস্তে দমন গাজীপুর সহ সমগ্র বাংলাদেশ। সারা বিশ্ব আজ শেখ হাসিনার উন্নয়নে অবাক বিষ্ময়ে তাকিয়ে আছে। কি করে এত উন্নয়ন করা সম্ভব। শেখ হাসিনা কে রোল মডেল বিশ্বের প্রায় প্রতিটি দেশ তাদের উন্নয়ন কাজ পরিচালিত করছে। বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে, শেখ হাসিনার পক্ষে রয়েছে। কেন ষড়যন্ত্রই এই উন্নয়ন ও অগ্রযাত্রা কে রোধ করতে পারবে না।
আজমত উল্লাহ খান বলেন- বিএনপির নৈরাজ্যে প্রতিহত করতে মহা নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা সর্বদা প্রস্তুত। তাই বিএনপির ভাইদের নৈরাজ্যের রাজনীতি বাদ দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা রাজনীতি করার আহবান জানান।
শামসুন্নাহার এমপি বলেন- কোন অবস্থাতেই বিএনপি জামাত এর জ্বালাও পোড়াও এর রাজনীতি জনগণ মেনে নেবে না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের স্বার্থে দেশ বাসী এক ও ঐক্যবদ্ধ। কোন ষড়যন্ত্র করে দেশ পিছিয়ে দেয়া যাবে না। নেতারা হুশিয়ারী উচ্চারণ করে বলেন গাজীপুরের মাটিতে জ্বালাও পোড়াও করতে দেয়া হবে না। যে কোন মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আমরা মাঠে থাকব।