June 5, 2026, 2:02 am

গাজীপুরে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ, শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name
  • আপডেট Tuesday, November 25, 2025
  • 77 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরীর কোনাবাড়ী আমবাগ এলাকার হানিওয়েল গার্মেন্টস্ লিঃ কারখানা ১৩ (১) ধারা মোতাবেক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যায় কারখানার মূল ফটকে এই বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন কর্তৃপক্ষ। কারখানার মহাব্যবস্থাপক (এডমিন এন্ড ফাইনান্স) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয় সোমবার কারখানার শ্রমিকবৃন্দ কর্তৃক কিছু অযৌক্তিক দাবি উত্থাপন করে অবৈধভাবে কারখানাতে সংঘবন্ধ হয়ে উৎপাদন কার্যক্রম বন্ধ করে চরম বিশৃঙ্খলা ও অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করেন। যার ফলশ্রুতিতে কারখানার অভ্যন্তরে আইন শৃঙ্খলার চরম অবগতি ঘটে। এছাড়াও কারখানার নির্ধারিত রপ্তানি কার্যক্রম ব্যাহত হওয়ার কারনে কোম্পানি কর্তৃপক্ষ বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। কারখানা কর্তৃপক্ষ বার বার শ্রমিকবৃন্দদের কাজে যোগদানের জন্য অনুরোধ করা সত্ত্বেও তারা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন।
শ্রমিকদের এই আচরণ অবৈধ ধর্মঘটের শামিল। এমতাবস্থায় কারখানা কর্তৃপক্ষ অত্র কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তার স্বার্থে বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩(১) ধারা মোতাবেক আজকে সকাল থেকে কারখানাটি থেকে অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হল।
নোটিশে আরও উল্লেখ করা হয় পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে কারখানা চালু করার অনুকূল পরিবেশ সৃষ্টি হলে খোলার তারিখ নোটিশের মাধ্যমে অবহিত করা হবে। এছাড়াও কারখানার সিকিউরিটি ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ব্যক্তিগণ এ আদেশের আওতামুক্ত থাকবেন বলে নোটিশে উল্লেখ করা হয়।
এদিকে শ্রমিকরা মঙ্গলবার সকালে কারখানার গেটে এসে বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয়ে উঠে। তারা মিতালী ক্লাব থেকে কোনাবাড়ী নতুন বাজারের শাখা রোডটি বন্ধ করে দেয়। এসময় সকল যানবাহন ফিরিয়ে দেয় শ্রমিকরা।
গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর