May 15, 2026, 1:07 am

গাজীপুরের সাফারি পার্ক জিরাফ শূন্য: টিবি রোগে সর্বশেষ জিরাফটির মৃত্যু

Reporter Name
  • আপডেট Saturday, October 25, 2025
  • 128 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের শ্রীপুরে সাফারি পার্কের সর্বশেষ জিরাফটির মৃত্যু হয়েছে। গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার জিরাফটির মৃত্যু হলেও আজ শনিবার গণমাধ্যমে তথ্যটি জানানো হয়।
গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন যাবত পার্কের সর্বশেষ জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে  অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। কিন্তু মেডিকেল বোর্ডের সবশেষ চেষ্টা ব্যর্থ করে ২৩ অক্টোবর বৃহস্পতিবার পার্কের ভেতরেই জিরাফটির মৃত্যু হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করে পার্কের ভেতরেই মাটি চাপা দেওয়া হয়েছে। এই জিরাফটির মৃত্যুর মাধ্যমে পার্কটি বর্তমানে জিরাফ শূন্য হয়ে পড়লো।
পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে মোট ১০টি জিরাফ আনা হয়েছিল। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়। তবে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। সর্বশেষ একটি স্ত্রী জিরাফ টিকে ছিল, যার মৃত্যুর পর পার্কে আর কোনো জিরাফ রইলো না। জিরাফ মৃত্যুর ঘটনায় পার্ক কর্তৃপক্ষ গাজীপুরের শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আব্দুল বারিক জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর