May 29, 2026, 5:47 am

গাজীপুরের শ্রীপুরে পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজছাত্রীর আত্মহত্যা

Reporter Name
  • আপডেট Sunday, November 26, 2023
  • 147 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে গাজীপুরের শ্রীপুরে ফারজানা (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। আজ রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সে সদর উপজেলার বানিয়ার চালা গ্রামের মো. সুরুজ মিয়ার মেয়ে এবং শ্রীপুর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে রসায়ন বিষয়ে অকৃতকার্য হয়।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আ. কুদ্দুছ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল জয়দেবপুর সদর থানা এলাকায়। মৃতের স্বজনেরা ওই থানায় গিয়েছে। সেখান থেকে প্রাপ্ত নির্দেশনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
স্বজনরা বলেন, ফারজানা চলতি বছর পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। রোববার সে মোবাইলে পরীক্ষার ফল দেখে জানতে পারে, রসায়নে সে অকৃতকার্য হয়েছে। অভিমানে ফাঁকা বাড়িতে ঘরের দরজা বন্ধ করে সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাজমুল হক বলেন, ‘ওই ছাত্রীকে বেলা দেড়টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে না পারায় পুলিশে খবর দেওয়া হয়।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর