June 5, 2026, 12:48 am

গাজীপুরের মালিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা কর্মসূচি

Reporter Name
  • আপডেট Wednesday, November 26, 2025
  • 86 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের জনস্বাস্থ্য বিভাগের শিক্ষার্থীরা ডেঙ্গু প্রতিরোধ নিয়ে কমিউনিটি সচেতনতা কর্মসূচি পরিচালনা করেছেন। গাজীপুরের মালিপাড়া গ্রামে এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ডা. সর্দার মাহমুদ হোসেন, পিএইচডি, এবং জনস্বাস্থ্য বিভাগের সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা স্থানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন। তাদের নির্দেশনায় ঘরের চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, ফুলের টব, ড্রাম, ক্যান বা টায়ারে পানি জমতে না দেওয়া, বাড়ির আশপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখা এবং সকালের ও সন্ধ্যার সময় মশা প্রতিরোধী ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার আহ্বান জানানো হয়।
প্রো-ভিসি ডা. সর্দার মাহমুদ হোসেন বলেন, “জনস্বাস্থ্য শিক্ষার মূল লক্ষ্য মানুষের স্বাস্থ্য আচরণে ইতিবাচক পরিবর্তন আনা। মাঠপর্যায়ে এই ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা দেয় এবং সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে।” সম্প্রদায়ভিত্তিক সচেতনতা ডেঙ্গু প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। কর্মসূচি শেষে শিক্ষার্থীরা সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর