July 4, 2026, 6:45 am

গাজীপুরের ভোগড়া পাইপাস পাইকারী কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

Reporter Name
  • আপডেট Wednesday, January 29, 2025
  • 110 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর মহানগরের ভোগড়া বাইপাস এলাকার একটি পাইকারী কাঁচাবাজার আজ বুধবার সকালে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সকাল সোয়া ৮টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পাইকারী এই কাঁচাবাজারে সমস্ত মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আজ সকালে ভোগড়া বাইপাস এলাকায় গাজীপুরের সর্ববৃহৎ কাঁচাবাজার আড়তে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল ৮টা ২৫ মিনিটে খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ৮টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এছাড়া কোনাবাড়ী ফায়ার সার্ভিস ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ ৬টি ইউনিটকে ঘটনাস্থলে আসতে বলা হয় এবং কোনবাড়ী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ভোগড়া ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের কর্মীরা ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
স্থানীয়রা জানান, গাজীপুরের সর্ববৃহৎ এই কাঁচাবাজারে পাইকারি মালামাল বিক্রি করা হয়। বাজারটিতে প্রায় ৪শতাধিকের অধিক দোকান ছিল। আগুনে ১৪টি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ব্যবসায়ীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে আড়তের ফলপট্টিতে আগুন দেখতে পেয়ে সাথে সাথে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। এর মধ্যেই আগুন আশপাশের বিভিন্ন আড়তে ছড়িয়ে পড়ে বিভিন্ন মালামাল পুড়ে যায়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর