July 9, 2026, 1:46 pm

গাজীপুরের কালীগঞ্জে শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে আলোচনা ও চারা বিতরণ

Reporter Name
  • আপডেট Tuesday, June 17, 2025
  • 53 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার জাংগালীয়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বরাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন।
বিএনপি নেতা মো: নেছার উদ্দিন নুহুর সভাপতিত্বে ও মো: নজরুল ইসলাম মাস্টারের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব মো: খালেকুজ্জামান বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান আ.ক.ম মোফাজ্জল হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান প্রজন্মের কাছে শহীদ জিয়ার আদর্শ ছড়িয়ে দিতে হবে এবং তার গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই আগামীর পথ চলা নির্ধারণ করতে হবে। আলোচনা সভা শেষে স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন জাতের ফলদ ও বনজ চারা গাছ বিতরণ করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর