July 9, 2026, 1:57 pm

গাজীপুরের কালীগঞ্জে কম্বাইন হারভেস্টারে সমলয়ের বোরো ধান কর্তন উৎসব উদ্বোধন

Reporter Name
  • আপডেট Wednesday, May 7, 2025
  • 100 জন দেখেছে

মো: মুর্শিকুল আলম :: গাজীপুরের কালীগঞ্জে অনুষ্ঠিত হলো কম্বাইন হারভেস্টারের মাধ্যমে সমলয়ের বোরো ধান কর্তন উৎসব। আজ বুধবার (৭ মে) দুপুরে উপজেলার জামাপুর ইউনিয়নের চুপাইর ব্লকে সমলয় চাষাবাদের আওতায় ৫০ একর জমির বোরো ধান কাটা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মো. জাকির হোসেন।
উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম খান, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সঞ্জয় কুমার পাল ও কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম। এ সময় উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ ও কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বোরো ধানের উফশী জাতের (ব্রিধান-৯২) সমলয় চাষাবাদের ৫০ একর জমিতে বোরো চুপাইর ব্লক প্রদর্শনী পদ্ধতিতে চাষ করা হয়। যার মূল উদ্দেশ্য ছিল একসঙ্গে চাষাবাদ ও আধুনিক যন্ত্রের মাধ্যমে কর্তন কার্যক্রম পরিচালনা। কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে এবং শ্রমঘন কৃষি কার্যক্রমে প্রযুক্তির সংযুক্তি ঘটিয়ে কৃষিকে আরও আধুনিক, লাভজনক ও টেকসই করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। এছাড়াও এই কর্মসূচি কৃষি যান্ত্রিকীকরণের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান অতিথি বলেন, সমলয় চাষাবাদ ও যান্ত্রিক কর্তনের মাধ্যমে কৃষকদের সময় ও খরচ উভয়ই সাশ্রয় হয়। এর ফলে উৎপাদন বাড়ে এবং লাভজনক কৃষি কার্যক্রম নিশ্চিত হয়। এই ধরনের প্রদর্শনী কৃষকদের মাঝে প্রযুক্তি ব্যবহারে আগ্রহ তৈরি করছে, যা ভবিষ্যতে কৃষির রূপান্তরে সহায়ক হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর