July 4, 2026, 5:14 am

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • আপডেট Friday, August 29, 2025
  • 83 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকালে উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম সিকদার এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম. আনোয়ার হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ড. ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে, পৌর বিএনপির আহ্বায়ক মামুদ সরকার, অনু মোহাম্মদ শামীম, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ সালাউদ্দিন শাহীন ও সৈয়দ শহিদুল ইসলামসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। এ সময় দলীয় নেতাকর্মীরা সদস্য সংগ্রহ ও নবায়নের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন এবং স্থানীয় পর্যায়ে দলের কার্যক্রমকে আরো শক্তিশালী করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর