July 9, 2026, 7:35 pm

গাজীপুরের ইকো রিসোর্টে সন্ত্রাসী হামলা ও দখলের অভিযোগ

Reporter Name
  • আপডেট Saturday, October 18, 2025
  • 73 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র রাজেন্দ্র ইকো রিসোর্ট লিমিটেডের ‘ওয়াটার ফ্রন্ট’ অংশটি সংঘবদ্ধ প্রতারক ও সন্ত্রাসী চক্রের হামলা, জালচুক্তি ও দখলচেষ্টার শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন রিসোর্ট কর্তৃপক্ষ। মালিকদের দাবি, অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রশাসনিক সহায়তা পাচ্ছে না।
রিসোর্ট মালিকদের অভিযোগ, ওয়াটার ফ্রন্টের কটেজ ও রেস্টুরেন্ট পরিচালনার জন্য হালনাগাদভাবে ছয় মাসের অস্থায়ী চুক্তি দেওয়া হয় এইচ.এন.এম শফিকুর রহমানকে। তবে শফিকুর রহমান যুবলীগ নেতা আজিজুর রহমান শিমুলকে সঙ্গে নিয়ে অবৈধ কর্মকাণ্ড শুরু করে। ভাড়া বাতিলের পর তারা মালিকদের স্বাক্ষর নকল করে ভুয়া চুক্তিপত্র আদালতে জমা দেয়। পরে পিবিআই তদন্তে চুক্তিপত্র জাল প্রমাণিত হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে শফিকুর রহমান এখনও পলাতক রয়েছেন।
মালিকপক্ষ আরও অভিযোগ করেছেন, দখল ব্যর্থ হওয়ার পর অভিযুক্ত শফিকুর রহমান, রফিকুল ইসলাম, শিমুল ও সাদ্দাম হোসেনের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা একাধিকবার রিসোর্টে হামলা চালিয়েছে। রিসোর্টের কর্মকর্তা ও কর্মচারীরা দেশীয় অস্ত্রের আক্রমণে গুরুতর আহত হয়েছেন। একটি ঘটনায় মেছ ম্যানেজার সজিব খানকে রাস্তা থেকে তুলে নিয়ে বনে ফেলে কুপিয়ে তার টাকা-পয়সা ছিনিয়ে নেওয়া হয়।
রিসোর্ট মালিকরা অভিযোগ করেছেন, শফিকুর রহমান গং নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে, ভুয়া ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে এবং বিদেশি পর্যটকদের ছিনতাই ও হয়রানি করছে।
সর্বশেষ, গত ৮ অক্টোবর রাত ২টার দিকে শফিকুর রহমান ও সহযোগীরা ১০০-২০০ জন সশস্ত্র সন্ত্রাসী নিয়ে রিসোর্টের ওয়াটার ফ্রন্ট অংশে হামলা চালায়। তবে স্থানীয়দের সহায়তায় মালিকপক্ষ হামলা প্রতিহত করতে সক্ষম হয়।
রিসোর্টের এমডি সৈয়দ বজলুল করিম জানান, “আমাদের কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে। এই হামলার কারণে আমাদের ব্যবসা ও নিরাপত্তা হুমকির মুখে। আমরা সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি, যেন দোষীদের আইনের আওতায় আনা হয়।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর