July 9, 2026, 12:30 pm

গাজীপুরের আদালতে সালমান এফ রহমান, আনিসুল হক ও সাবেক আইজিপি নতুন মামলায় গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট Sunday, June 22, 2025
  • 67 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের গাছা থানায় করা তিনটি হত্যা মামলার আসামি সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুনকে আদালতে হাজির করা হয়েছে। আজ রোববার সকাল ১০টায় গাজীপুর মেট্রোপলিটন আদালত-৩-এ তাদেরকে হাজির করা হয়। পরে আদালতের বিচারক ওমর হায়দার তাঁদের নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা থানা এলাকায় ছয়জন নিহত হন। এ ঘটনায় আলাদা আলাদা তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়। এর আগে দুটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছিল। অন্য মামলায় তাঁদের গ্রেফতার দেখাতে আনিসুল হক, কামরুল ইসলাম, সালমান এফ রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে আজ সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ চৌধুরী বলেন, কঠোর নিরাপত্তায় সকালে তাদের কারাগার থেকে গাজীপুর আদালতে নিয়ে আসা হয়। পরে সকাল ১০টায় তাদের এজলাসে হাজির করা হয়। এ সময় গাছা থানায় করা নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, আদালতে শুনানি শেষে আসামিদের ফের পুলিশি নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর