July 9, 2026, 3:58 pm

গাজীপুরের আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন আটক

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Sunday, September 15, 2024
  • 188 জন দেখেছে

গাজীপুরের আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। আজ রোববার বিদেশে (থাইল্যান্ড) যাওয়ার চেষ্টাকালে তাঁকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
আলিম উদ্দিন বুদ্দিন গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি নয়াবাড়ী এলাকার বাসিন্দা। তিনি প্রয়াত কাজী সিরাজ উদ্দিন ছেলে এবং মহানগর আওয়ামী লীগের সদস্য। দ্বাদশ সংসদ নির্বাচনে (স্বতন্ত্র) অংশ নিয়ে পরাজিত হন এবং সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে কাজী আলিম উদ্দিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যাওয়ার চেষ্টা করেন। এ সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে গাজীপুর মহানগর পুলিশকে (জিএমপি) খবর দেয়। পরে কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে জিএমপির বাসন থানায় হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকা থেকে আনার প্রক্রিয়া চলছে। বাসন থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর